ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

চকবাজারে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠতলায় অবস্থিত একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, চকবাজারে সাততলা ভবনের ষষ্ঠতলায় অবস্থিত একটি মার্কেটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।তিনি আরও জানান, আগুনের কারণে ভবনটিতে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে। এতে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের।তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ads
ads
ads

Our Facebook Page

↑